নাটোরে ইলেকট্রিক মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে BRB ক্যাবল লিমিটেড এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

নাটোরে ইলেকট্রিক মিস্ত্রি  শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে BRB ক্যাবল লিমিটেড এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 


নাটোর প্রতিনিধি
নাটোরে ইলেকট্রিক মিস্ত্রি  শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে BRB ক্যাবল লিমিটেড এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন  করা হয়েছে।

  শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধায় নাটোর শহরের রসুলের মোড় এলাকায় ইলেকট্রিক  শ্রমিক ভবনে  এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলার ইলেকট্রিক শ্রমিক মিস্ত্রীর সভাপতি কাজী রবিউল বারী, সাধারন সম্পাদক মোঃ বাবলু শেখ সহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। 



  সংগঠনটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিকদের ঐক্য, অধিকার ও কল্যাণের বিষয়টি গুরুত্ব পায়। অনুষ্ঠানে ইলেকট্রিক মিস্ত্রি শ্রমিকদের পারস্পরিক সম্প্রীতি জোরদার, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। 
অনুষ্ঠানে BRB ক্যাবল লিমিটেডের সহযোগিতার কথাও তুলে ধরা হয়। আয়োজকেরা জানান, শ্রমিকদের কল্যাণ ও সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Previous Post Next Post