![]() |
নাটোর জেলা সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নাটোর প্রতিনিধি:
নাটোর জেলার সাংবাদিকবৃন্দের সঙ্গে নবনিযুক্ত জেলা প্রশাসক জনাব মোছাঃ সুমনী আক্তারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় নাটোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নাটোরে নবনিযুক্ত জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, নাটোর প্রেসক্লাবের সভাপতি শহিদুল হক সরকার এবং ইউনিক প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ কুমার সরকারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক
ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা
উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকরা নাটোর জেলার বিভিন্ন সম্ভাবনা ও সমস্যা তুলে ধরার পাশাপাশি আগামীর নাটোরকে আরও সুন্দর, আধুনিক ও উন্নত হিসেবে গড়ে তুলতে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং নাটোর জেলার বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে জেলাকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি নাটোরের সার্বিক উন্নয়নে প্রশাসন ও সাংবাদিকদের সম্মিলিতভাবে কাজ করার গুরুত্বও তুলে ধরেন।


