![]() |
নাটোরে মাসব্যাপি গ্রামীন কুটিরশিল্প ও পন্য মেলার শুভ উদ্বোধন
নাটোর প্রতিনিধি
নাটোরে মাসব্যাপি গ্রামীন কুটিরশিল্প ও পন্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।আজ বৃহস্পতিবার ২৭ আগস্ট বিকেলে নাটোর শহরের এনএস সরকারী কলেজ মাঠ সংলগ্ন এলকায় এ মেলার শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব,বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান হেলাল, স্বেচ্ছা সেবক দলের সাবেক সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ রনি,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার,ছাত্রদলের সাধারন সম্প্দক মারুফ ইসলাম, এসএম জুবায়ের হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ।
মেলায় ষ্টল সংখ্যা ৪৮ টি শিশুদের জন্য রয়েছে বিনোদনের জন্য বিশেষ ব্যবস্থা। যেমন নাগরদোলা নৌকা সহ বিভিন্ন রাইডার্স ও মেলায় বিশেষ করে নারীদের জন্য রয়েছে সব ধরনের পণ্যের সমাহার।
এসময় বক্তারা বলেন গ্রামীণ কুটির শিল্প ও পণ্য মেলা আমাদের লোকজ ঐতিহ্য, সংস্কৃতি ও সৃজনশীলতাকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এ মেলায় গ্রামের কারিগর ও উদ্যোক্তাদের হাতে তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে।
কুটির শিল্পের সঙ্গে জড়িত মানুষের তৈরি বাঁশ-বেতের সামগ্রী, মাটির তৈরি পণ্য, নকশিকাঁথা, হস্তশিল্পসহ নানা দেশীয় পণ্য মেলায় স্থান পেয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন ক্রেতারা দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত হচ্ছেন, অন্যদিকে ক্ষুদ্র উদ্যোক্তা ও কারিগররা তাদের পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ পাচ্ছেন।

