![]() |
মসজিদের উন্নয়নে মেয়র পদ প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুনের নিজস্ব তহবিল হতে নগদ অর্থ প্রদান
নাটোর প্রতিনিধি
নাটোরের সাবেক পৌর মেয়র ও আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদ প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুনের নিজস্ব তহবিল হতে মসজিদের উন্নয়নে নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান করেছেন।
আজ শুক্রবার (২১ আগস্ট) বাদ জুম্মা নাটোর পৌরসভার ১ নং ওর্য়াডের কাঠালবাড়িয়া জামে মসজিদে এই অর্থ প্রদান করা হয়। নাটোর পৌর সভার সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন জানান, তিনি নাটোর শহরের প্রতিটা মসজিদে জুম্মার নামাজ আদায় করার চেষ্টা করেন। তারই প্রেক্ষিতে আজ তিনি নাটোর পৌরসভার ১নং ওর্য়াডের কাঠালবাড়িয়া জামে মসজিদে নামাজ আদায় করেন। এবং মসজিদের উন্নয়ন কাজের জন্য পঞ্চাশ হাজার টাকা নিজস্ব তহবিল থেকে বিতরন করেন।
এ সময় তিনি আরো জানান তিনি যখন পৌরসভার মেয়র ছিলেন সেই সময় নাটোর পৌরসভার সব থেকে বেশী উন্নয়ন করা হয়েছে।
তাই তিনি নাটোরের পৌর এলাকার আরো উন্নয়ন করার জন্য আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদ প্রার্থী। তাই তিনি সাধারন জনগনের দোয়া প্রার্থী। তিনি বিগত দিনে যে ভাবে সাধারন জনগনের পাশে ছিলেন সামনের দিন গুলোতেও ঠিক সেই ভাবেই পৌর বাসীর সেবা করে যাবেন। ভোটের আর বেশী দিন বাকী না থাকায় তাই তিনি প্রতিটা জনগনের দোরগড়ায় যাচ্ছেন। নাটোর পৌরসভায় ১১০ টি মসজিদ আছে তিনি এর মধ্যে প্রায় ৯০ এর অধিক মসজিদে তার নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেছেন। আর কিছু মসজিদ বাকি আছে ভোটের আগে সেই মসজিদ গুলো শেষ করবেন।
ভোটের ভিতর মসজিদগুলোতে যাওয়ার সময় পাবেনা বলে প্রতি শুক্রবার বাদ জুম্মা মসজিদে গিয়ে গিয়ে তিনি আর্ধিক অনুদান প্রদান করছেন।কারন ভোট আসলে তিনি আর মসজিদে দান করতে পারবেন না তখন ভোটের আচরন বিধির ভিতর পড়বেন। তিনি জনপ্রতিনিধি না হলেও জনগনের পাশে থাকবেন

