![]() |
পাবনায় ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে অস্ত্র-গুলি সহ ৪ জন গ্রেপ্তার। |
নিজস্ব প্রতিবেদক
পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি অভিযানে ৪টি ওয়ান শুটারগান, একটি পিস্তল ও ১৩ রাউন্ড গুলি সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার চরঘোষপুর গ্রামের আলাল শেখ (৫২), আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের জনি কাজী (২৮), ঢালারচর রামনারায়নপুর গ্রামের জলিল মন্ডল (২৮) ও মিরপুর গ্রামের বাবলু মন্ডল (২৬)।
পুলিশের দাবি গ্রেফতারকৃতরা সবাই অস্ত্র ব্যবসায়ী ও তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে।পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান ইবনে মিজান জানান, বুধবার দিবাগত রাতে পাবনা সদর উপজেলার চরঘোষপুর এলাকায় অভিযান চালিয়ে আলাল সেখ ও জনি কাজী কে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় ২টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১টি বিদেশী রিভলবার, ১০ রাউন্ড গুলি ও অস্ত্র বিক্রির নগদ ৩০ হাজার টাকা।অপরদিকে বৃহস্পতিবার সকালে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়নপুর ও সুজানগর থানাধীন নাজিরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে জলিল মন্ডল ও বাবলু মন্ডলকে গ্রেপ্তার করা হয়।
এ সময় জব্দ করা হয় ২টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ০২ রাউন্ড তাজা কার্তুজ।গ্রেফতারকৃ আসামিদের বিরুদ্ধে পাবনা সদর ও আমিনপুর থানায় পৃথক অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

