![]() |
| নাটোরের সিংড়ায় পাঁচলাড়ুয়া ঈদগাহ মাঠ জোড়পূর্বক দখল ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন |
নাটোর প্রতিনিধি
নাটোরে সিংড়া উপজেলার পাঁচলাড়ুয়া ঈদ গাহ মাঠ নতুনবস্তী সন্ত্রাসী বাহিনী কর্তৃক জোড়পূর্বক দখলে কেন্দ্র করে পাঁচলাড়ুয়া বাজারে পাঁচলাড়ুয়া মালিকাধীন ৮ থেকে ১০ টি দোকানে ভাংচুর মালামাল লুট ও মারপিটের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১ টার দিকে নাটোরের সিংড়া উপজেলার হাতিন্দা ইউনিয়নের পাঁচলাড়ুয়া বাজারে পাঁচলাড়ুয়া এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় হয় এলাকাবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন সুমন রহমান, আব্দুল আজিজ,মর্জিনা খাতুন, ফুলজান বেওযা সহ আরো অনেকেই। উল্লেখ্য গত ২৫ শে সেপ্টেম্বর শুক্রবার পাঁচলাড়ুয়া ঈদগাহ মাঠের নির্মান কাজের সময় নতুন বস্তি এলাকার সন্ত্রাসী এলাকাবাসী পাঁচলাড়ুয়ার জনগনের উপর হামলা করে ৮ থেকে ১০ টি দোকান ভাংচুর করে মালামাল লুট করে। এ ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর তারিখে রাতে ৪৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়।

