নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে নাটোরে আলোচনা সভা ও সঙ্গীত সন্ধ্যা

 

নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে নাটোরে আলোচনা সভা ও সঙ্গীত সন্ধ্যা 


  নাটোর  প্রতিনিধিঃ

 নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে নাটোরে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠানে বিএনপি যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে তার সব বাস্তবায়ন করবে বলে আশ্বাস দিয়েছেন    শিল্প মন্ত্রণালয় এবং  সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপি প্রধানমন্ত্রীর উপদেষ্টা এ‍্যাড, রুহুল কবির রিজভী আহমেদ।

 গতকাল শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে নাটোর জেলা পরিষদ অডিটোরমে জেলা পরিষদ নাটোর এর আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি'র আহ্বায়ক আলহাজ্ব মোঃ রহিম নেওয়াজ এর সভাপতিত্বে নজরুল বর্ষ ২০২৬- ২৭ উদযাপন উপলক্ষে নাটোরে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা করা হয়েছে।


 শিক্ষা পরিষদ নাটোরের সভাপতি আহমুদুল হক চৌধুরী স্বপন ও  মোঃ মেহেদী হাসান  এদের  সঞ্চালনায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যায় অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয় এবং সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপি প্রধানমন্ত্রী উপদেষ্টা এ‍্যাড, রুহুল কবির রিজভী আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব‍্যে  বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জাগরণের কবি। তিনি সব সময়ই প্রাসঙ্গিক। আমরা কাজী নজরুলের সাহিত্য থেকে ন্যায়-অন্যায় বোধ শিখছি। ১৯৪৭, ১৯৭১ এমনকি ২০২৪-এর আন্দোলনে নজরুলের গানেই জাতি জেগে উঠেছে। তিনি শুধু বিদ্রোহী কবিই নন, প্রেমের কবি, আধ্যাত্মিকতার কবি। সকলের কবি। শুধু শহর নয়, প্রতিটি গ্রাম-গঞ্জে নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে হবে। এজন্যই প্রধানমন্ত্রী নজরুল বর্ষ ঘোষণা করেছেন। 

 প্রধান অতিথি রুহুল কবির রিজভী আরো বলেন বিরোধী দল গঠনমূলক সমালোচনা করবে এটাই স্বাভাবিক, কিন্তু মিথ্যা প্রচারণা চালাবেন না। বিএনপি যা যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে তার সব বাস্তবায়ন করবে। ইতোমধ্যে খাল কাটা ও সব কার্ড দেয়া শুরু হয়েছে। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাননীয়  হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ এবং সংসদ সদস্য, নাটোর- ২ আলহাজ্ব এ‍্যাড, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাটোর আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার    (প্রশাসন) মোঃ ইফতেখার আলম, ভারপ্রাপ্ত সিনিয়র প্রধান নির্বাহী কর্মকর্তা  জেলা পরিষদ  পারভেজু রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, আলোচক  ড, মুন্সি আবু সাঈফ সহ আরো সরকারি কর্মকর্তা কর্মচারী ও বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন  ।  নজরুল বর্ষ  আলোচনা সভা অনুষ্ঠান শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।



Previous Post Next Post