ভ্রাম্যমান আদালতের অভিযানে নাটোরে বিপুল পরিমাণ নকল টাইলস ক্লিনার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

  

ভ্রাম্যমান আদালতের অভিযানে নাটোরে বিপুল পরিমাণ নকল টাইলস ক্লিনার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক

ভ্রাম্যমান আদালতের অভিযানে নাটোরের নলডাঙ্গায় বিপুল পরিমাণ নকল টাইলস ক্লিনার জব্দ সহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।। 


সোমবার (৩ আগস্ট ) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বিলজুয়ানি ও পাটুল এলাকায় নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।


উপজেলার বিলজুয়ানি ও পাটুল এলাকায় অবৈধভাবে নকল ও লাইসেন্সবিহীন Damfik ব্র্যান্ডের টাইলস ক্লিনার উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত মোঃ আমিরুল ইসলাম (৩৭) উপজেলার পাটুল গ্রামের মোঃ ঈমান আলী মোল্লার ছেলে। 
তবে অভিযুক্ত তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাকে কারাভোগ করতে হয়নি। একই সঙ্গে বিপুল পরিমাণ নকল ও ভেজাল পণ্য জব্দ এবং উৎপাদন সামগ্রী ধ্বংস করা হয়েছে।  


অভিযানকালে ঘটনাস্থল থেকে ৩৯৬ বোতল নকল Damfik ব্র্যান্ডের টাইলস ক্লিনার, ১৩টি জারকিনে সংরক্ষিত আনুমানিক ৫০০ লিটার ‘ভিক্সল’ নামীয় HCL অ্যাসিড জব্দ করা হয়। এছাড়া নকল পণ্য উৎপাদনে ব্যবহৃত প্রায় ৫০০টি খালি বোতল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।


অভিযানের সময় আইন-শৃঙ্খলা রক্ষায় নলডাঙ্গা থানার একটি পুলিশ দল এবং
 সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।



ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কোনো সরকারি দপ্তরের অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে কেমিক্যাল ও HCL (হাইড্রোক্লোরিক) অ্যাসিড ব্যবহার করে নকল Damfik ব্র্যান্ডের টাইলস ক্লিনার উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৪৪ ধারায় মামলা নং-৫৭/২০২৬-এ অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার জরিমানা করা হয়




Previous Post Next Post