লেখাপড়ার কোনো বিকল্প নাই- হুইপ দুলু

 

লেখাপড়ার কোনো বিকল্প নাই- হুইপ দুলু 

নাটোর প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পড়ার কোনো বিকল্প নাই। লেখাপড়া না করলে চাকরি পাওয়া যাবেনা। 

শুক্রবার বেলা ১১টার দিকে নাটোর  শহরের নবাব সিরাজ -উদ- দৌলা কলেজে চিকিৎসা কেন্দ্র উদ্বোধন  ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, ২০০১ থেকে ২০০৬ বাংলাদেশর নকল মুক্ত শিক্ষা ব্যাবস্থা কায়েম করেছিলো বিএনপি। আমরা চাই এই নকল অধ্যাৎ না পড়ে জিপিএ ৫ না পড়ে গোল্ডেন ৫ এই পড়া বাংলাদেশে হবে না। লেখা পড়া না করলে  কোন লাভ হবে না। যতই হরতাল করেন অবরোধ করেন নকল করে পাশ করা অটোপাশ করা সুযোগ আর হবে না। আমি অভিবাবক শিক্ষক ছাত্র সকলের কাছে অনুরোধ সকলকে পড়ার টেবিলে বসতে হবে। 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির   যুগ্ন  আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম,কাজী শাহ আলম, শহিদুল্লাহ সোহেল, নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজের অধ্যক্ষ শফিক নেওয়াজ তালুকদার  সহ  দলীয় নেতাকর্মীরা।
Previous Post Next Post