গণভোটকে বর্তমান সরকার অস্বীকার করছে: নাটোরে জামায়াত এমপি নুরুন্নীসা সিদ্দিকা



 গণভোটকে বর্তমান সরকার অস্বীকার করছে: নাটোরে জামায়াত এমপি নুরুন্নীসা সিদ্দিকা


নিজস্ব প্রতিবেদক
গণভোটের বিষয়টি বর্তমান সরকার অস্বীকার করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুরুন্নীসা সিদ্দিকা। তিনি বলেন, "বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন, গণভোট সংবিধানে নেই। কিন্তু যে সংবিধানে ২০২৯ সালে নির্বাচনের কথা উল্লেখ রয়েছে, সেই নির্বাচন রাষ্ট্রপতির আদেশে ২০২৬ সালে অনুষ্ঠিত হয়েছে। যদি রাষ্ট্রপতির আদেশে ২০২৬ সালের নির্বাচন বৈধ হতে পারে, তাহলে গণভোট কেন বৈধ হবে না?"




মঙ্গলবার (২১ জুলাই) নাটোর শহরের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা মহিলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত থানা কর্মপরিষদ ও ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহার মুন্নি এবং রাজশাহী অঞ্চলের দায়িত্বশীলা সাবরিনা শারমিন বনি।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর জেলা মহিলা জামায়াতের সেক্রেটারি শাহনাজ শেলী।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেত্রীরা অংশ নেন। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, আদর্শিক চর্চা বৃদ্ধি এবং নারী সমাজের মাঝে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। 
Previous Post Next Post